বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। পারিবারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সোমবার (২০ ডিসেম্বর) আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম খানের এক ফেসবুক পোস্ট ঘিরে হৈচৈ শুরু হয়। তার পোস্টটি ছিল, ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।
এরপরই গুঞ্জন ছড়ায় ক্রিকেট পাড়ায়। সবার একটাই জিজ্ঞাসা, তাহলে কি সত্যিই অপারেশন্স প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম।
এ প্রসঙ্গে সাবিনা আকরাম খান জানান, আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়েই পড়ে থাকল। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবার-সন্তানদেরও সময় দিতে পারছে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
সুত্রঃ দৈনিক অধিকার